অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি
- 19 Oct 2026
কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬-এ সম্মাননা পেয়েছেন অতিথি গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল পিএমজেএফ।
অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন অতিথি প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুইসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পর্যটন কার্নিভাল দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবে কুয়াকাটার পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন পর্যটন খাতের বিকাশ, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক।
কার্নিভালে লায়ন সাইফুল ইসলাম সোহেলকে দেওয়া এ সম্মাননা তাঁর প্রতি আয়োজকদের স্বীকৃতির বহিঃপ্রকাশ।