পবিত্র ঈদ উপলক্ষে মানবকল্যাণ সংগঠন ‘বোধ’ পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল। এসময় তিনি চালিতাবুনিয়া বাজার, বাধঘাট ও পোলঘাট এলাকায় ঘুরে সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। উষ্ণতা, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসায় ভরপুর এই আয়োজন ‘বোধ’ পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছে।