প্রতিবছরের মতো এবারও মানব কল্যাণ সংগঠন ‘বোধ’-এর উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রিয় মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। সংগঠনের প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল স্বেচ্ছাসেবীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন, যা তারা রাতেই পৌঁছে দেন উপকারভোগীদের কাছে। এ সময় সবার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করা হয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পোলঘাট মসজিদে অনুদান প্রদান করা হয়েছে।