আনোয়ারা বেগমকে বাচসাসের সম্মাননা

মানবকল্যাণ সংগঠন ‘বোধ’–এর প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল, বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ। আয়োজনে আনোয়ারা বেগমকে বাচসাসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।