২০২১ সালের পবিত্র ঈদুল ফিতরে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে মানবকল্যাণ সংগঠন ‘বোধ’-এর পক্ষ থেকে অসচ্ছল ও ভালোবাসার মানুষদের হাতে তুলে দেওয়া হয় ঈদের বিশেষ উপহার। এই আয়োজনের নেতৃত্ব দেন ‘বোধ’-এর প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল, সাথে ছিলেন সংগঠনের নিবেদিত সদস্যরা। মানবিক দায়িত্ববোধ, ভালোবাসা আর আনন্দ ভাগাভাগির এই প্রয়াসে ফুটে উঠেছিল ঈদের প্রকৃত সৌন্দর্য—সবার জন্য সুখ, সবার জন্য হাসিমুখ।